সাবেক সভাপতি রেজাউল করিমের সন্ধান চায় ছাত্রশিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৯:০১

রেজাউল করিম সংগঠনের সাবেক সভাপতি রেজাউল করিমের সন্ধান চেয়েছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমানের নির্বাচনি সমন্বয়ক ড. মুহাম্মাদ রেজাউল করিম ও তার গাড়ির ড্রাইভার মুহাম্মাদ মুহিবুল্লাহকে পাওয়া যাচ্ছে না। রেজাউল করিম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি।

শিবিরের প্রচার সম্পাদক খালেদ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত ও সেক্রেটারি মোবারক হোসাইন বলেন, ২০ ডিসেম্বর সন্ধ্যায় নির্বাচনি বিভিন্ন প্রোগ্রাম শেষ করে ঢাকা মেট্রো গ-২৬-৬৯১৯ গাড়িযোগে তিনি বাসায় ফিরছিলেন। কিন্তু, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের পর থেকে পরিবার ও সংগঠনের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। রেজাউল করিমের গাড়িরও হদিস পাওয়া যাচ্ছে না, যা অস্বাভাবিক।

বিবৃতিতে বলা হয়, ছাত্রশিবির যশোর জেলা পূর্ব সভাপতি, সেক্রেটারি, স্কুল সম্পাদকসহ দুইজন জামায়াত নেতাকে ডিবি পুলিশ গত ২০ ডিসেম্বর রাতে গ্রেফতার করলেও এখন পর্যন্ত তাদেরও সন্ধান পাওয়া যায়নি।

ছাত্রশিবির সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, ড. রেজাউল করিম ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনের নির্বাচনের সমন্বয়ক ছিলেন। সারাদেশের মতো ওই আসনেও ধানের শীষ প্রতীক প্রার্থীর নির্বাচনি কার্যক্রমে পুলিশ ও সরকার দলীয় লোকজন নির্বাচন কেন্দ্রিক হয়রানি ও হুমকি-ধমকি দিয়ে আসছে। আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসেবেই তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে বলে দেশবাসী মনে করছেন। কেননা, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এমন ঘটনা বহু ঘটছে। অতীতেও ঘটেছে।

শিবির সভাপতি দাবি করেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টির বাইরে নেই। অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা আশা করি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দ্রুত নিখোঁজদের সন্ধান ও মুক্তির ব্যবস্থা করবেন।

/এসটিএস/এনআই/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক