ইসি স্বাধীনভাবে কাজ করছে: এইচ টি ইমাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৮, ২০:০৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২১:০২



এইচ টি ইমাম (ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ। দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি কাজ করে যাচ্ছে। সাংবিধানিক নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন আয়োজন সম্পন্ন করছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আগামীকাল রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে। এর আগের দিন আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলন করলো।
আগামীকালের নির্বাচনকে বাঙালি জাতি ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘আগামীকালকের নির্বাচনে বাংলাদেশের মানুষের প্রতিটি ভোট নিশ্চিত করবে পদ্মা সেতু নির্মাণের অসমাপ্ত কাজ। তরুণ প্রজন্মের ভোটারদের সক্রিয় সমর্থন সম্পূর্ণ করবে বাংলাদেশে দ্রুতগতির বুলেট ট্রেনের স্বপ্ন, কর্ণফুলী ট্যানেল-যমুনা ট্যানেলের মতো উন্নয়ন প্রকল্প, ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের কোটি কোটি মেধাবী ও প্রতিভাবান তরুণ-যুবকের কর্মসংস্থানের হাতছানি।’
নির্বাচনকালীন ১১ হাজার বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলে অভিযোগ আছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যাচার।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা ড. মশিউর রহমান, ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসন চৌধুরী মায়া, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ফরিদুন্নাহার লাইলী, ডা. রোকেয়া বেগম, বিপ্লব বড়ুয়া, মারুফা আক্তার পপি, এবিএম রিয়াজুল কবির কাওছার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এইচআই/এমএ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি