ইসি ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে: মাহবুব উদ্দিন খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:১৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৯

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুব উদ্দিন খোকন নির্বাচন কমিশন (ইসি) সরকারের সঙ্গে আঁতাত করে ভোটারদের প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, ‘নির্বাচনের আগে এক মাসব্যাপী সরকারি দলের লোকজন তাণ্ডব করেছে। অস্ত্র প্রদর্শন করেছে, গোলাগুলি করেছে। বোমাবাজি করেছে। কয়েকবার আবেদন জানিয়ে গিয়েছিলাম অস্ত্র উদ্ধারের জন্য। নির্বাচনের আগের দিন রাতে ডিসি টেলিফোন ধরেননি। আমার নির্বাচনি আসনের প্রত্যেকটি কেন্দ্রে রাত ৮টা থেকে বোমাবাজি করেছে। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে আসতে পারেননি। ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরা হয়েছে। ১২৯টি ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। দুই-একটি জায়গায় প্রথমে ঢুকতে দিলেও পরবর্তীতে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ১৫০ জন এজেন্ট ও নারী ভোটারসহ অনেকে আহত হয়েছেন।’
মাহবুব উদ্দিন খোকন আরও অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আঁতাত করে ভোটারদের প্রতারণা করেছে। জাতির সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনের সংবিধান লঙ্ঘন করার জন্য বিচার দাবি করছি। তারা গড়ে আমাদের বিরোধী দলকে ভোট দিয়েছে ১৫ হাজার। ২০ থেকে ২৫টা আসনে আরেকটু বেশি ভোট দিয়েছে। এ নির্বাচনে নির্বাচন কমিশন, সরকার, আদালত এক হয়ে ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে। জাতি দেখবে এই নির্বাচন কমিশনের বিচার হয় কিনা। জাতি বিচারের জন্য অপেক্ষায় থাকবে।’

/সিএ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী