'নির্বাচনে শোচনীয় হারের পর মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত ছিল'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৪:৩৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:৫৩

ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এর আগে তার (মির্জা ফখরুল) নেতৃত্বে বিএনপি আন্দোলনেও ব্যর্থ হয়েছিল।’ বুধবার (১৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলকে ‘বেপরোয়া চালক’ আখ্যা দিয়ে কাদের বলেন, ‘বেপরোয়া চালক কখন যে কোন এক্সিডেন্ট ঘটায়, সবাইকে সাবধান থাকতে হবে। বিএনপি ১০ বছর পর নির্বাচন করলো। ৩০০ আসনের মধ্যে ১০টির কম আসন পেয়েছে। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে শোচনীয় পরাজয়, লজ্জা-শরম থাকলে আরও আগে পদত্যাগ করা উচিত ছিল তার (ফখরুলের)।’

নির্বাচনে কারচুপির জন্য ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মির্জা ফখরুল যে মন্তব্য করেছিলেন, তার জবাবে তিনি বলেন, ‘আমাকে (কাদের) ক্ষমা চাইতে বলেন কোন দোষে? শেখ হাসিনার নেতৃত্বে স্বতঃস্ফূর্ত গণজাগরণ ভালো লাগছে না, ভালো তো লাগবেই না। এই অভূতপূর্ব নির্বাচনি ফলাফল, পঁচাত্তর পরবর্তীকালের এই গণজাগরণ কেউ আশা করে, দেখেওনি। জনগণের রায়ে ভূমিধস বিজয়। এই বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদেরই ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে।’

নির্বাচনে কারচুপির অভিযোগের জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ইলেকশনে যদি কারচুপি হতো আপনি জিতলেন কেমনে (ফখরুল)। এটার জবাব দিন।’

এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ঈসমাইল চৌধুরী সম্রাট।

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম