সমালোচনা করা আওয়ামী লীগের মানায় না: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৪৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৪৭

বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন বিভিন্ন সময়ের নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ যে সমালোচনা করে, সেই সমালোচনা আওয়ামী লীগের মানায় না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বুধবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে স্বৈরাচারি পন্থায় ক্ষমতায় গেছে, এর আগে কোনও সরকার এ রকম স্বৈরাচারি পন্থায় ক্ষমতায় যায়নি। অথচ তারা বিএনপি ও জাতীয় পার্টিকে নিয়ে সমালোচনা করে, সে সমালোচনা তাদের মানায় না।’
জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। অবিলম্বে এই ভোট ডাকাতির নির্বাচন বাতিল চাই। ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, যদি দুর্নীতি জিরো টলারেন্সে আনতে চায় আওয়ামী লীগ তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাম জোট নেতা মানস নন্দী, হামিদুল হক প্রমুখ।

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম