ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করলো সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৯

জাতীয় প্রেসক্লাবের সামনে ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায় সিপিবি

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে মিছিল-সমাবেশ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। রবিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন রুখে দাঁড়াও’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে তারা।

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘কয়েকদিন আগে মাদুরো সরাসরি অভিযোগ করেছেন, আমেরিকার বিখ্যাত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুকুম দিয়েছেন, যেভাবেই পারো মাদুরোকে হত্যা করো। হত্যার হুকুম যে দেয় সে অপরাধী। আন্তর্জাতিক আদালতে নিশ্চয়ই বিচার হবে।’

তিনি আরও  বলেন, ‘বিশ্বের তেল সম্পদের ওপরে আমেরিকা এবং আমেরিকানদের কোম্পানিগুলো তার চূড়ান্ত নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। আর এজন্য অন্য কেউ যেন আমেরিকার বিরুদ্ধে বেয়াদবি করতে না পারে, তার নমুনা হিসেবে আজকে ভেনেজুয়েলার ওপর হামলা চালাচ্ছে।’

সিপিবি সভাপতি বলেন, ‘এ বিষয়ে আমাদের বর্তমান সরকারকে আমি অভিযুক্ত করতে চাই। সংবিধানে বলা আছে— আমাদের রাষ্ট্রের লক্ষ্য কী হবে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে— আমাদের রাষ্ট্র সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে। আমি জানতে চাই শেখ হাসিনার কাছে, আমাদের মুক্তিযুদ্ধের দুশমন আমেরিকা যখন আজকে নতুন করে ভেনেজুয়েলার ওপরে আক্রমণ চালালো, তাহলে কেন আমেরিকার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পার্লামেন্টের প্রথম অধিবেশনে প্রস্তাব গ্রহণ করলেন না।’

প্রতিবাদ সমাবেশে অন্য বক্তারা বলেন, সাম্রাজ্যবাদীদের এই হীন চক্রান্তমূলক প্রচেষ্টা সফল হলে বিশ্বব্যাপী দুর্বল ও ছোট দেশগুলোর জাতীয় স্বাধীনতা, জনগণের সার্বভৌমত্ব ও গণতন্ত্র ভবিষ্যতে আরও  বেশি বিপণ্ন হবে। মাদুরোর অপরাধ হলো— তারা সাম্রাজ্যবাদীদের কাছে মাথা নত করেননি। তারা বিদেশি কোম্পানি ও দেশীয় ধনিকশ্রেণির হাত থেকে মুক্ত করে দেশের তেলসম্পদ জাতীয়করণ করেছেন। ধনীদের মুনাফা লোটার সুযোগ সীমিত করে গরিব মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়িয়েছেন। মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হলে ইরাক, লিবিয়া ও সিরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভেনেজুয়েলায়। এই ইতিহাসের পুনরাবৃত্তি যেন না ঘটে, তার জন্য বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদবিরোধী প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন— সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, সিপিবি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান তারিক চৌধুরি প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম