খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১১

বিএনপির বিক্ষোভ মিছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর একটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় রুহুল কবির রিজভী দাবি করেন, ২৯ ডিসেম্বর পুলিশ দিয়ে জনগণের ভোট লুট করিয়ে এখন প্রধানমন্ত্রী তাদের পদক দিচ্ছেন। জাতি, জনগণ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সঙ্গে প্রধানমন্ত্রীর এটা শ্রেষ্ঠ তামাশা। দেশ এখন আদিম অন্ধকারে নিমজ্জিত। চারদিকে ভীতি ও শঙ্কা আসন গেড়ে বসেছে।
দেশকে নিরঙ্কুশভাবে হাতের কব্জায় নিতেই মহাভোট ডাকাতির নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘সেজন্যই খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে কয়েক মাস আগে মিথ্যা মামলায় আটক করে কারাগারে রাখা হয়েছে। অবিলম্বে খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

মিছিলে ঢাকা মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের