বিরোধিতার নামে জাপা কখনও ধ্বংসাত্মক রাজনীতি করবে না: জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৪

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির প্রার্থীদের সাক্ষাৎকার  নিচ্ছেন দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বিরোধিতার নামে জাতীয় পার্টি কখনও ধ্বংসাত্মক রাজনীতি করবে না। তবে সংসদে এবং রাজপথে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে। তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ যেকোনও সময়ে সংসদে যোগ দেবেন।’

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মাঝে ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি মনোনীত অনেক প্রার্থীই বিজয়ী হবেন। তবে স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং দলের জন্য প্রার্থীর অবদান বিবেচনা করেই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।’
মোট ৫৮ জন প্রার্থীর মধ্যে মঙ্গলবার ২৮ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। আগামীকাল বাকিদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী , লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী