আ. লীগ ডাকসু নির্বাচনকে সিরিয়াসলি দেখছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৮

ওবায়দুল কাদের আওয়ামী লীগ ডাকসু নির্বাচনকে সিরিয়াসলি দেখছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর গতিবিধির ওপর নির্ভর করে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ জোট করবে কী করবে না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।’

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিপক্ষ যদি জোট করতে চায়, তখন আমাদেরও একটা জোটের কথা ভাবতে হবে। তাদের সমীকরণ অনুযায়ী ছাত্রলীগের মেরুকরণ নিয়ে চিন্তাভাবনা করা হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চারজন নেতা ছাত্রলীগকে পরামর্শ দিচ্ছেন। অন্যান্য বিষয়েও খোঁজ খবর রাখছেন। আওয়ামী লীগ এই নির্বাচনকে সিরিয়াসলি দেখছে। জাতীয় রাজনীতিতে যেভাবে পোলারাইজেশন হয়, প্রভাবটা ছাত্র রাজনীতিতেও পড়ে মন্তব্য করে কাদের বলেন, ‘যাদের সামর্থ্য নেই, তারা হয়তো এত বেশি সুবিধা নিতে পারে না। আর যাদের সামর্থ্য আছে, তারা নির্বাচনের জন্য পোলারাইজেশন করবে। আর চেষ্টা করবে এখান থেকে ফায়দা তোলা যায় কিনা?’

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা চেয়ারম্যান পদে ২০৭৬টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪৮৫টি ফরম বিক্রি হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের