গণতন্ত্রের ভানধারী স্বৈরাচারী সরকার বেশি ক্ষতিকর: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৬

জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন গণতন্ত্রের নাম নিয়ে সরকার স্বৈরাচারী আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘একটি স্বৈরাচারী সরকারের থেকেও গণতন্ত্রের ভানধারী স্বৈরাচারী সরকার বেশি ক্ষতিকর। বর্তমান সরকার কেবল মুখে মুখে গণতন্ত্রের কথা বলছে। মুখে গণতন্ত্রের লেবাস পরে স্বৈরাচারী আচরণ করছে। এ বিষয়ে দেশের মানুষকে সতর্ক হতে হবে।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ড. মঈন আরও বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। তারা অলিখিত বাকশাল চিরস্থায়ী করতে চায়। আগামী দিনে আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেবো।’

তিনি আরও বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার জন্ম হয়েছিল গণতন্ত্রের জন্য। ১৯৭১ সালে লাখো মানুষ স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন। আজকে স্বাধীনতার ৪৭ বছর পর দেখছি সরকার আবারও গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে। দেশের কোটি কোটি মানুষের প্রশ্ন, কেন আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম?
তিনি ক্ষমতাসীন দলের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আজকে যারা বাংলাদেশ পরিচালনা করছেন, তারা নিজেদের চেতনার দাবিদার বলেন। তারা কীভাবে নিজেদের এই দাবিদার মনে করেন। মানুষের ভোটাধিকার বিসর্জন দিয়ে, সন্ত্রাসের নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় এসেছে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের