নির্বাচিত হলে গণপরিবহনে সিসি ক্যামেরা লাগাবো: আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৯

মিরপুরে নির্বাচনি প্রচারণায় আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হলে রাজধানী ঢাকার সব গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন আসন্ন ঢাকা সিটি উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। সোমবার (১৮ ফেব্রুয়ারি)  দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের নগরীর মানুষ কাপড় চায় না। তারা চায় সুন্দর বাসযোগ্য একটি নগরী। বোনেরা চায় ইভটিজিং মুক্ত শহর। আপনারা আমাকে মেয়র নির্বাচিত করলে ঢাকার প্রতিটা বাসে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।’ মিরপুরে নির্বাচনি প্রচারণায় আতিকুল ইসলাম

আতিকুল বলেন, ‘ঢাকার উন্নয়নে নৌকার কোনও বিকল্প নেই। আমরাই পারবো আমাদের হারিয়ে যাওয়া ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে।’

এর আগে সকাল ১১টার দিকে মিরপুর ১৩ নম্বর কাঁচাবাজার এলাকায় ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। প্রচারণাকালে ভোটারদের মধ্যে লিফলেট তুলে দেন আতিকুল। আতিকুল ভোটারদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করে আগামি ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা।

/এসএস/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক