ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৩

ঢামেকের বার্ন ইউনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দল হিসেবে বিএনপি এখন অত্যন্ত প্রতিকূল অবস্থায় আছে। তবুও আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো। তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবো।’

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারের অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধদের দেখতে আসেন তিনি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তারা শুধু কথাই বলে যাচ্ছে।’ মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, সরকারের কোনও অ্যাকাউন্টিবিলিটি নেই। তাই সবক্ষেত্রেই তারা খামখেয়ালি আচরণ করছে।’

দগ্ধদের পাশে দাঁড়াবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অবস্থা এখন প্রতিকূল। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করবো।’ এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম