এরশাদও স্বাধীনতা বিরোধীদের আশ্রয় দিয়েছিলেন: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১৪:৫৭আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৫:৩৯





নাসিম
একাত্তর পরবর্তী সময়ে হুসেইন মুহম্মদ এরশাদও স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। শুক্রবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শামিম আহমেদ রচিত ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ এই পাপের (স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির লালন) বাইরে নন। ক্ষমতায় থাকতে তিনিও একাত্তরের ঘাতক ও পঁচাত্তরের ঘাতকদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। সাম্প্রদায়িক শক্তি যখন আমাদের এই স্বাধীন বাংলাদেশকে গ্রাস করছিল তখন শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশকে আমরা আবার ফিরে পেয়েছি। মনে রাখতে হবে ওই সাম্প্রদায়িক শক্তিকে আর কখনো ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’

ভুল হলে আওয়ামী লীগের সমালোচনা, এমনকি সরকারের সমালোচনা করতে বাধা নেই মন্তব্য করে নাসিম বলেন, ‘আওয়ামী লীগের সমালোচনা করেন, সরকারের সমালোচনা করেন; কোনও সমস্যা নেই। কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে সহযোগিতা করার অর্থ হলো একাত্তরে যারা আমাদের স্বাধীনতাকে হত্যা করার চেষ্টা করেছিল, লাখো মানুষকে হত্যা করেছিল, তাদের সহায়তা করা। এই অপশক্তিকে বারবার বিএনপি-জামায়াত গোষ্ঠী সহায়তা করেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা এবং সংগঠনের নেতৃবৃন্দ।

/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম