তারেককে ফিরিয়ে আনার অর্থ মুক্তিযুদ্ধকে সম্মানিত করা: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ১৩:৩৯আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৩:৪৩

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

দেশে ১৯৭২-৭৫ সালের অপশাসন পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করে আনার অর্থই হচ্ছে অপশাসনকে রোধ করা। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অর্থই হচ্ছে মুক্তিযুদ্ধকে সম্মানিত করা। এই গোলামির জিঞ্জির ভেঙে ফেলার অর্থ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের সম্মান করা।’

সোমবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তার সুচিকিৎসার ব্যবস্থা এবং গ্যাসের অযৌক্তিক দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘দেশের সব জায়গায় আমরা হিটলারের ছায়া লক্ষ্য করছি। পত্রপত্রিকা দেখলে বোঝা যায়— দেশে ভোট বলে কিছু নেই। এখন উপজেলা নির্বাচন হচ্ছে, কিছুদিন আগে উত্তর সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কী হয়েছে, আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন— ডাকসু নির্বাচন। এই ডাকসু ভাষা আন্দোলনের প্রতীক, ৬৯ এবং ৭১ সালে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক, ছাত্র এবং সরকার ইসির বুদ্ধিতে যে নির্বাচন করেছে, এটি কোনোভাবেই জাতি মেনে নিতে পারে না। এটাও কোনও নির্বাচন হয় নাই।’

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল, এখন তার লেশমাত্র নেই। এখন সেই গৌরবময় ইতিহাস ফিরিয়ে আনতে খালেদা জিয়ার মুক্তির জন্য দাঁড়িয়ে আছেন সবাই।’

ছাত্রদলের সাবেক এই  সভাপ‌তি বলেন, ‘লড়াই একটা হবে, দিন-তারিখ দিয়ে নয়। লড়াই হবে ফ্যাসিবাদ, স্বৈরতান্ত্রিক সরকার, লুটেরা— যারা ব্যাংক ফাঁকা করেছে, যারা দেশের গণতন্ত্রকে বিপণ্ন করেছে তাদের বিরুদ্ধে। এই  লড়াই খালেদা জিয়া, শহীদ জিয়া, সোহরাওয়ার্দী,শেরে বাংলা’র স্বপ্ন বাস্তবায়নের লড়াই।’

অপশাসনকে রোধ করতে খালেদা জিয়াকে আগে মুক্ত করতে হবে জা‌নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করে আনার অর্থই হচ্ছে অপশাসনকে রোধ করা। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার অর্থই হচ্ছে মুক্তিযুদ্ধকে সম্মানিত করা। এই গোলামির জিঞ্জির ভেঙে ফেলার অর্থ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্র‌তি সম্মান করা।’

সংগঠনের সি‌নিয়র সহসভাপ‌তি হা‌জী আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও  উপস্থিত ছিলেন— কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহম্মদ ইবরাহিম, বিএনপি'র যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র সভাপতি ও কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের