নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান চরমোনাই পীরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ২০:২৫আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:২৬

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন)

নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে দেশের সাধারণ ছাত্র সমাজ। তাদের দাবির প্রতি সরকার বারবার সংহতি প্রকাশ করলেও তা বাস্তবায়ন হয়নি আজও। দেশের পরিস্থিতি কোন পর্যায়ে তা দেশবাসী সামনে নিয়ে এসেছে শিশুরা। দেশে যে কোনও নিয়ম-শৃঙ্খলা নেই, চেইন অব কমান্ড বলতে কিছু নেই, তা দেশবাসীর সামনে পরিষ্কার করে দিয়েছে। শিশু শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সরকারের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে এনেছে।’ 

তিনি আরও বলেন, ‘বাস-ট্রাকের মালিকরা তাদের ব্যয় কমাতে অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক লাইসেন্সহীন চালক, হেলপার দিয়ে বাস চালান। শিক্ষার্থীদের দাবি, সব বাস-ট্রাক ড্রাইভারের লাইসেন্স থাকতে হবে। এই দাবিগুলো দেশের সব নাগরিকের। এজন্য দ্রুত দাবি মেনে ছাত্রদের পড়ালেখায় মনোননিবেশ করানোর দায়িত্ব সরকারের।’

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক