শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছি: মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ২২:১৩আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:১৬

ড. খন্দকার মোশাররফ হোসেন দ্বিতীয় দফায় রাজপথে নামা শিক্ষার্থীদের নিরাপদ সড়কের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা।’

বুধবার (২০ মার্চ) ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক প্রতিবাদসভায় তিনি এসব কথা বলেন। ‘খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি’ শীর্ষক এ সভার আয়োজন করে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামের একটি সংগঠন।

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরারের রক্তে আবারও প্রমাণিত হলো দেশে নিরাপদ সড়ক ব্যবস্থায় সরকার ব্যর্থ হয়েছে।’ তিনি বলেন, ‘এই সরকার জনগণের সরকার নয়, ফ্যাসিবাদী সরকার। তাই তারা যা বলে তা করে না। এজন্যই সড়কে অস্বাভাবিক ঘটনা ঘটছে।’

সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন— সব ক্ষেত্রেই অস্বাভাবিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘অস্বাভাবিক সরকারের আমলে অস্বাভাবিক ঘটনা অতি স্বাভাবিক। তবে এই অস্বাভাবিক ঘটনা বেশি দিন চলতে পারে না।’

সরকার ছাত্রদের আন্দোলন থেকে বিরত থাকার জন্য যেসব কথা দিয়েছিল, সে কথা তারা রাখেনি বলে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘সে জন্যই নিরাপদ সড়কের দাবিতে যে ছেলেটি (আবরার) রাস্তায় নেমেছিল, তাকে জীবন দিতে হয়েছে।’

সুচিকিৎসার জন্য হলেও খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন বলে মনে করে মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘তার মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দলকে আরও শক্তিশালী মজবুত করে লড়াইয়ে নামতে হবে। এই লড়াই শুধু খালেদা জিয়াকে মুক্তি নয়, গণতন্ত্রকে প্রতিষ্ঠার লড়াই।’

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম