মোকাব্বিরের শপথ সময়োপযোগী সিদ্ধান্ত: সুলতান মনসুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ১৭:০৬আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৭:৫১

সুলতান মোহাম্মদ মনসুর

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের শপথ গ্রহণকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দলটির আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। মঙ্গলবার (২ এপ্রিল) মোকাব্বির শপথগ্রহণের পর সুলতান মনসুর তার ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘স্বাধীনতার স্বপ্ন সংসদীয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় মোকাব্বির খান সাহেবের শপথগ্রহণ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। আমার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন। বঙ্গবন্ধু সরকার রচিত স্বাধীনতার সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের কথা উল্লেখ রয়েছে। কাজেই বহুদলীয় গণতন্ত্রকে বেগবান করতে আমাদের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, নির্বাচিত সব সংসদ সদস্য সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে শপথগ্রহণ করে সংসদে জনগণের পক্ষে ভূমিকা রাখবেন।  জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক বাংলার জনগণের।’

নিজের ফেসবুকে সুলতান মনসুরের স্ট্যাটাস প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরাম থেকে মনোনয়ন পেয়ে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির নির্বাচিত হন। নির্বাচনে তারা গণফোরামের প্রার্থী হলেও সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ ও মোকাব্বির গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

অন্যদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের বড় শরিক বিএনপির ছয়জন প্রার্থী জয়ী হন। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপি ও ঐক্যফ্রন্ট তাদের বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। পরে গণফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে ৭ মার্চ শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর। সর্বশেষ মঙ্গলবার মোকাব্বির খান শপথ নিলেন। বিএনপির বিজয়ীরা শপথ না নেওয়ার সিদ্ধান্তে এখনও অটল রয়েছেন।

আরও পড়ুন: 

শপথ নিলেন গণফোরামের মোকাব্বির

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের