‘ফণী’ মোকাবিলায় আ.লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৯, ২০:২০আপডেট : ০২ মে ২০১৯, ২৩:৪৬

আওয়ামী লীগ ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় উপকূলীয় এলাকাসহ জেলা পর্যায়ের সব নেতাকর্মীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। নেতাকর্মীদের বিদ্যুতের বিকল্প ব্যবস্থা, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রেখে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক এবং পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এ কথা জানিয়েছেন। মাহবুব-উল আলম হানিফ খুলনা বিভাগীয় ও উপকূলবর্তী অন্যান্য জেলার নেতাদের ফোনে ‘ফণী’ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন।

তিনি প্রতিটি এলাকায় মাইকিং, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখা, শুকনা খাবারসহ বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখার জন্য দলীয় নেতাদের নির্দেশনা দেন। সর্বোচ্চ সামর্থ্য নিয়ে জনগণের পাশে তাদের থাকার আহ্বান জানান।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন এনামুল হক শামীম। তিনি জানান, সরকারি সাহায্য-সহযোগিতা নিয়ে স্ব-স্ব এলাকার জনগণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় পূর্ববর্তী এবং পরবর্তী বিকল্প ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

/এসও/এমএইচবি/এনআই/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম