খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ১৫:৪৬আপডেট : ০৩ মে ২০১৯, ১৫:৪৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর কমিটি। সংগঠনের শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

শুক্রবার (৩ মে) দুপুরে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ করার মাধ্যমে সারাদেশের মানুষকেই জিম্মি করে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে কারাবন্দি রেখে তাকে সুচিকিৎসা না দিয়েও শেখ হাসিনার প্রতিহিংসার আগুন নিভছে না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে চোখের চিকিৎসা করাতে গেছেন। তিনি যেতেই পারেন, অথচ যে দেশনেত্রীর (খালেদা জিয়া) দুটো চোখে অস্ত্রোপচার হয়েছে, তাকে রাখা হয়েছে কারাগারের এমন একটি কক্ষে, যেখানে বালু ও সুরকি সারাক্ষণ তার চোখে পড়ে।’

বিএনপির এই নেতা বলেন, ‘প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশবাসীকে ফেলে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে চোখের চিকিৎসা করাতে গেছেন। এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় প্রধানমন্ত্রী জনগণের ভালোমন্দকে তোয়াক্কা করেন না। কারণ, তিনি এবং তার সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।’

মিছিলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, দক্ষিণের সভাপতি এস এম জিলানী, উত্তরের সভাপতি ফখরল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম