এরশাদের সিদ্ধান্ত পরিবর্তনই জাপাকে টিকিয়ে রেখেছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১৯:৪৬আপডেট : ২৮ মে ২০১৯, ১৯:৪৮

এরশাদের সিদ্ধান্ত পরিবর্তনই জাপাকে টিকিয়ে রেখেছে: জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তনের কারণেই দল আজও টিকে রয়েছে বলে মনে করেন জিএম কাদের। জাতীয় পার্টির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, পার্টির অস্তিত্ব রক্ষার্থে এরশাদকে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকালে রাজধানীর শ্যামপুর বালুর মাঠে আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ আলোচনা সভার পর ইফতারের আয়োজন ছিল। এর আয়োজন করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
জিএম কাদের বলেন, ‘নব্বইয়ের পর থেকে ঘাত-প্রতিঘাত ও ষড়যন্ত্র জাতীয় পার্টির নিত্যসঙ্গী। জাতীয় পার্টি সব সময় ঝড়ে পড়া নৌকার মতো। ঘরে-বাইরে সব সময় সংগ্রাম করে চলছে। একটার পর একটা বৈরী পরিবেশ অনুকূল করে চলতে হয়েছে।’
ক্ষমতা হস্তান্তরের পর থেকে জাতীয় পার্টি কখনও স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি দাবি করে জিএম কাদের বলেন, ‘পার্টি টিকিয়ে রাখার স্বার্থে, যুগের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকার জন্য এরশাদকে বিভিন্ন সময় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। আর এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্যই জাতীয় পার্টি অনেক ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।’
সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, পুলিশের উপ কমিশনার এম ফরিদ উদ্দীন প্রমুখ।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম