বিএনপির ইফতারে আওয়ামী লীগের না যাওয়া দুর্ভাগ্যজনক: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মে ২০১৯, ০৪:৪৫ আপডেট : ২৯ মে ২০১৯, ০৪:৪৯

‘একাত্তর জার্নাল’ আলোচনায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাদের না আসাকে দুর্ভাগ্যজনক হিসেবে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, মঙ্গলবার বিএনপির ইফতার অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন। তবে দুর্ভাগ্যজনক আওয়ামী লীগ থেকে কেউ আসেননি। যে করেই হোক আওয়ামী লীগের কাউকে আনা উচিত ছিল। আমি মনে করি, আওয়ামী লীগকে ইফতার অনুষ্ঠানে আনতে আরও উদ্যোগ নেওয়ার দরকার ছিল।
মঙ্গলবার (২৮ মে) বেসরকারি একাত্তর টেলিভিশনের ‘একাত্তর জার্নাল’ এর আলোচনায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। তবে কতগুলো বিষয়ে আমাদের এক জায়গায় হতে হবে। এটা না পারা এক ধরনের ব্যর্থতা।
বিএনপির সাম্প্রতিক রাজনীতিকে কীভাবে দেখছেন - সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি সংরক্ষিত নারী আসনে রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে। এটি সাম্প্রতিককালে দলটির সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
আসন্ন জাতীয় বাজেট নিয়ে আলোচনায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের অংশ নেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত আসন্ন অর্থবছরের বাজেট প্রস্তাব দিয়েছেন। আমি সেই কপিটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরামের সভাপতি ড. কামালকে দিয়েছি। আমি মনে করি, জাতীয় বাজেট নিয়ে সংসদের ভেতরে ও বাইরে জাতীয় ঐক্যফন্টেরও আলোচনা করা উচিত।

আমি সব রাজনৈতিক দলের শুভানুধ্যায়ী

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতামত বিএনপির মতামত নয়, বিএনপি তার মতামতকে গ্রহণ করলে ভালো হতো- এক আলোচকের এ মন্তব্যের বিষয়ে বিএনপিপন্থী এ বুদ্ধিজীবী বলেন, ‘আমি তো বিএনপির সদস্য নই, একজন শুভানুধ্যায়ী। আমি সব রাজনৈতিক দলের শুভানুধ্যায়ী। আমি মনে করি, আমলাতান্ত্রিকতা, স্বৈরাচার এগুলো আমাদের কখনও মুক্তি আনবে না। মুক্তিযুদ্ধের চেতনার প্রতিষ্ঠা হবে না।’


আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. এস এম মাসুম বিল্লাহ।

আরও পড়ুন: রাজনীতিকদের ৩০ টাকার ইফতার করালো বিএনপি

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকরা
সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকরা
জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাঈন উদ্দিন
জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাঈন উদ্দিন
দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
তিন ইসরায়েলি ও চার সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
তিন ইসরায়েলি ও চার সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’