রবের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৯, ০০:১১আপডেট : ০৪ জুন ২০১৯, ০০:২৬

আসম রব ও মির্জা ফখরুল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আবদুর রবের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে আসম রবের উত্তরার বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আসম রবের ঘনিষ্ঠ একাধিক দায়িত্বশীল বাংলা ট্রিবিউনকে জানান, অনেকদিন ধরেই জাতীয় ঐক্যফ্রন্টের প্রভাবশালী দুই নেতার দেখা হয়নি। জেএসডির সাংগঠনিক পরিস্থিতি, জাতীয় ঐক্যফ্রন্টের পরবর্তী করণীয় বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আসম রবের রাজনৈতিক সচিব গীতিকার শহিদুল্লাহ ফরায়েজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মির্জা ফখরুল ঘণ্টাখানেক ছিলেন। তারা ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয়ে ঘরোয়া আলোচনা করেছেন।’

জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, ‘অনেকদিন পর আসম রব ফিরেছেন। আমি ছিলাম না। কি বিষয়ে কথা হয়েছে, এ বিষয়ে কিছু জানি না।’

আরও একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গতমাসে কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্ট ছেড়ে যাওয়ার বিষয়ে যে আল্টিমেটাম দিয়েছেন, সে বিষয়টিকে মিটমাট করতেই আসম রবের সঙ্গে আলোচনা করেছেন মির্জা ফখরুল। এ বিষয়ে জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম