৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৯, ১২:৫২আপডেট : ০৭ জুন ২০১৯, ১২:৫৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে শুক্রবার (৭ জুন) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতার মাইলফলক এই দিবসটিকে যারা অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাস করে না।’
দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন একই সূত্রে গাঁথা। ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ৭ জুনের হরতাল, পরবর্তীতে ঊনসত্তরের বিক্ষুব্ধ বাংলার গণবিস্ফোরণ এবং এগারো দফা ছিল ছয় দফাভিত্তিক। এরপর নির্বাচন, ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। এর মধ্য দিয়ে জাতীয় মুক্তি সংগ্রাম ও ডিসেম্বরে বিজয়। আজকে মনু মিয়াসহ যে শহীদরা সেদিন আত্মদান দিয়ে গেছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’
তিনি বলেন, ‘৭ জুনের পথ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ আমাদের মুক্তির সংগ্রামের কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি শোষণ ও দারিদ্র্য থেকে মুক্তির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের মুক্তির সংগ্রামকে সফল করার জন্য। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজকে আমরা শপথ নেবো।’
বিএনপির নির্বাচন সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘তাদের (বিএনপি) যে সংসদ সদস্য প্রথম শপথ নিয়েছেন তিনি বলেছেন, ওই সিটে আওয়ামী লীগ কোনোদিন হারে না। যদি আওয়ামী লীগ না হারে সেখানে তিনি জিতলেন কিভাবে?’
শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের অন্য নেতাদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন ও কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, বন ও পবিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

আরও পড়ুন: ঐতিহাসিক ছয় দফা দিবস আগামীকাল

 

 

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের