জিয়ার অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয় ১২ জুন: ওমর ফারুক চৌধুরী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুন ২০১৯, ০৩:৩৯আপডেট : ১২ জুন ২০১৯, ১৮:১৭

ওমর ফারুক চৌধুরী বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘সামরিক শাসক জিয়াউর রহমানের অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয়ের দিন ১২ জুন।’ সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘১৯৮১ সালের এই দিনে জাতির পিতার স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবন উদ্ধার করেছিলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এর মধ্য দিয়েই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সংগ্রামে প্রথম বিজয় সূচিত হয়েছিল।’

বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসন জারির মাধ্যমে মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে ভূলুণ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু ভবনের গেট সিলগালা করে ওই বাড়িতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।’ যুবলীগ চেয়ারম্যান বলেন, ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই নিষেধাজ্ঞা বাতিলের জন্য জনমত গড়ে তুলেছিলেন। সেই জনমতের চাপে বিচারপতি সাত্তারের নেতৃত্বাধীন সরকার বাড়িটি হস্তান্তর করতে বাধ্য হয়।’

বঙ্গবন্ধু ভবনকে ইতিহাস এবং চেতনার আকর আখ্যা দিয়ে বিবৃতিতে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এই বাড়ি উদ্ধারের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার সংগ্রামে প্রথম বিজয় সূচিত হয়েছিল। তাই বাঙালি চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষের উচিত এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা।’

/জেজে/ওআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম