বাজেটের উন্নয়ন বরাদ্দের বেশিরভাগই লুট হবে: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৩ জুন ২০১৯, ১৮:৪৭

আ স ম আবদুর রব প্রস্তাবিত বাজেটের উন্নয়ন বরাদ্দের সঠিক ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সংগঠনটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ধারণা করছেন, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫ লাখ ২০ হাজার ১৯০ কোটি টাকার মধ্যে যে ২১১ লাখ কোটি টাকার অধিক উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে তার বিরাট অংশই লুট হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেএসডির দুই নেতা এসব কথা বলেন। জেএসডির সাংগঠনিক সম্পাদক এস এম আনছার উদ্দিন তাদের বক্তব্য উদ্ধৃত করে গণমাধ্যমে বিবৃতি পাঠান।

আ স ম আবদুর রব ও আবদুল মালেক রতন বলেন, ‘বাজেট সঠিকভাবে কাজে লাগাতে হলে বাজেট ও প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে এর সঙ্গে সংশ্লিষ্ট সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এমন পরিবেশ নিশ্চিত করা যায়নি, ভোটাধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে।’

জেএসডির দুই শীর্ষনেতা অভিযোগ করেন, ‘বাজেটে দেশের আয়-উপার্জনহীন নিম্নবিত্ত মানুষ, এতিম, বিধবা, বৃদ্ধ-বৃদ্ধা ও দুস্থ নারীদের জন্য নামমাত্র মূল্যে রেশন ও চিকিৎসার ব্যবস্থা রাখা আজ একান্ত প্রয়োজন, অথচ তা রাখা হয়নি।’

রাষ্ট্র-প্রশাসনিক ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার করে নতুনভাবে বাজেট প্রণয়ন করে উপস্থাপনের দাবি জানান তারা।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম