বিশাল বাজেটের চাপে অর্থমন্ত্রী অসুস্থ: আব্দুস সালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৯, ১৩:১৫আপডেট : ১৪ জুন ২০১৯, ১৩:২০

বাজেটবিরোধী মানববন্ধন বিশাল বাজেটের চাপে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। শুক্রবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এবং ফিউচার অব বাংলাদেশের যৌথ আয়োজনে ‘গণবিরোধী লুটপাটের বাজেট প্রত্যাখ্যান’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পরিষ্কারভাবে যেটা বলতে চাই, অনির্বাচিত সংসদের বর্তমান অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর জাতির সামনে বাজেট দেওয়ার নৈতিক কোনও অধিকার নেই। বিশাল এই বাজেট দেওয়ার আগে বড় বাজেটের চাপে অর্থমন্ত্রী নিজেই অসুস্থ হয়ে পড়েছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘এই বিশাল বাজেট বহন করার মতো অবস্থা বর্তমানে জাতির নাই। এই বাজেট যদি জাতিকে বহন করতে হয় তাহলে সমস্ত জাতিই অসুস্থ হয়ে পড়বে। এই বাজেট জনগণের পকেট কাটবে এবং গরীবদের আরও গরীব করবে। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া বাজেট।’
তিনি বলেন, ‘জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করে নাই, তাদের ভেজালবিরোধী অভিযান চালানোর নৈতিক কোনও অধিকার নেই।’
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ফিউচার অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. শওকত আজিজের সঞ্চালনায় মানববন্ধনে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, মানবাধিকার সমিতির মহাসচিব আ হ ম মুস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/ওআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান