চৌধুরী আলম নিখোঁজের ৯ বছর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ০০:০২আপডেট : ২৫ জুন ২০১৯, ০০:০৫

চৌধুরী আলম (ছবি সংগৃহীত)

আজ (২৫ জুন) বিএনপির ঢাকা মহানগরের নেতা ও ঢাকা সিটি করপোরেশনের রমনা-শাহবাগ এলাকার সাবেক কমিশনার চৌধুরী আলম নিখোঁজের ৯ বছর পূর্ণ হয়েছে। ২০১০ সালের এদিন দিবাগত রাতে নিখোঁজ হয়েছিলেন বিএনপির এ প্রভাবশালী নেতা। চৌধুরী আলম নিখোঁজের এই দিনে পরিবার ও স্বজনদের সান্ত্বনা দিতে তার বাসায় যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে খিলগাঁওয়ে চৌধুরী আলমের বাসায় যাবেন বিএনপির মহাসচিব। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ২০১০ সালের ২৫ জুন চৌধুরী আলম নিখোঁজ হন। দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরেই তার সন্ধান দাবি করে আসছেন। পরিবারের সদস্যরা এখনও তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

গত কয়েক বছরে চৌধুরী আলমের মেয়ে মাহফুজা আক্তার আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, ‘তার বাবার নিখোঁজ হওয়ার পেছনে রাষ্ট্রীয় একটি বাহিনীর অংশগ্রহণ আছে। তারা কয়েক বছর আগেও বিভিন্ন মাধ্যমে জেনেছেন চৌধুরী আলম বেঁচে আছেন।’

শায়রুল কবির খান জানান, চৌধুরী আলমের মতো প্রায় একই কায়দায় ২০১২ সালে ঢাকা থেকে নিখোঁজ হন সিলেটের সাবেক এমপি এবং বিএনপি নেতা ইলিয়াস আলী। আজও তার সন্ধান মেলেনি।

বিএনপির অনুসারী গবেষণা প্রতিষ্ঠান জি৯ এর একটি গবেষণায় বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত মানবাধিকার সংস্থা অধিকারের মতে ৪২৩ জন ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মতে ৫৪৯ জন নিখোঁজ হয়েছেন। এই নিখোঁজদের অধিকাংশই সরকারবিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত বলেও জানানো হয় গবেষণায়। 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
সর্বশেষ খবর
দিনে-দুপুরে শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৯
দিনে-দুপুরে শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৯
বাঙালির খাবারে মসলার ব্যবহার কীভাবে বদলেছে
বাঙালির খাবারে মসলার ব্যবহার কীভাবে বদলেছে
রাবি শিক্ষার্থীকে মারধরের পর স্টেশন ভাঙচুর: রেলওয়ে পুলিশের ৪ সদস্য বরখাস্ত
রাবি শিক্ষার্থীকে মারধরের পর স্টেশন ভাঙচুর: রেলওয়ে পুলিশের ৪ সদস্য বরখাস্ত
প্রকৃতির নীরব ক্যানভাসে সাতছড়ি
প্রকৃতির নীরব ক্যানভাসে সাতছড়ি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের