গ্যাসের দাম বৃদ্ধি: ৭ জুলাই সারাদেশে আধাবেলা হরতালের ডাক বামজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১৪:১৪আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৪:২৪

বাম গণতান্ত্রিক জোট গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জুলাই রবিবার সারাদেশে ছয় ঘণ্টার হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। এদিন ভোর ৬টা থেকে সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করা হবে। জোটের অন্যতম নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

জোনায়েদ সাকি বলেন, ‘আজ সোমবার সকালে জোটের বৈঠক হয়েছে। সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবকে বামজোট অনৈতিক মনে করে। এজন্যই এ সিদ্ধান্তের বিরুদ্ধে বামজোট হরতাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

বামজোটের বৈঠকে জোটের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু। আগামী তিন মাস তিনি জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বলে জানান জোনায়েদ সাকি।

এর আগে রবিবার বিকালে (৩০ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশন জানায়, গ্যাসের দাম ৩২.৮ শতাংশ বাড়ানো হয়েছে। ১ জুলাই থেকে এই দাম কার্যকর হবে। এই দাম অনুযায়ী এক চুলার জন্য গ্রাহকদের ৭৫০ টাকার বদলে ৯২৫ টাকা এবং দুই চুলার গ্রাহকদের ৮০০ টাকার বদলে ৯৭৫ টাকা করে গুনতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আবাসিকে প্রিপেইড মিটারে প্রতি ঘনমিটার ১২.৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন- 

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল ডাকতে পারে বামজোট

আজ থেকে এক চুলা ৯২৫, দুই চুলা ৯৭৫ টাকা

গ্যাসের সঙ্গে বিদ্যুতের দাম নাও বাড়তে পারে

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম