আ.লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠক শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ১৮:১৬আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৮:২০

আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠক আগামী শুক্রবার (১২ জুলাই) অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৪টায় উপদেষ্টা পরিষদ এবং বিকাল সাড়ে ৪টায় কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠক দুটি হবে। এতে সভাপতিত্ব করবেন তিনি।
বুধবার (১০ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে সময়মতো উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, এ দুটি বৈঠকে দলের আগামী সম্মেলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দলের অভ্যন্তরীণ সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে। এতে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা নির্বাচন করেছেন এবং যারা তাদের সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া দলের নেতাদের সাংগঠনিক সফরের রিপোর্টগুলো নিয়েও কথা হতে পারে।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের