এরশাদের শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি হচ্ছে না: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৯, ১৪:০৩আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৫:০৯

হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি হচ্ছে না।’ শনিবার (১৩ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘চিকিৎসকদের সার্বিক মূল্যায়নে এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। বর্তমানে তার রক্তে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের প্রত্যাশিত উন্নতি হচ্ছে না।’
তিনি বলেন, ‘এরশাদ এখনও শারীরিকভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। সুস্থ হয়ে ওঠা পর্যন্ত লাইফ সাপোর্টে তার চিকিৎসা চলবে। জিএম কাদের বলেন, ‘এরশাদ চিকিৎসা নিতে পারছেন, হয়তো সামনের দিকে তার অর্গানগুলো আবার কার্যকর হবে। তার কিডনি ফাংশন কম কাজ করছে বা করছেই না বলা যায়। যার জন্য তাকে পরশু দিন সন্ধ্যায় ডায়ালায়সিস দেওয়া হয়েছিল। আজকে আবার ডায়ালায়সিসের জন্য ডাক্তাররা মেশিনপত্র রেডি করছেন। আমি যখন গিয়েছিলাম তখন দেখলাম, তারা এটা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান প্রমুখ। প্রসঙ্গত, গত ২৬ জুন সকালে রক্তের সংক্রমণ নিয়ে সিএমএইচে ভর্তি হন হুসেইন মুহম্মদ এরশাদ। 

/এএইচআর/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের