এরশাদের আসন শূন্য ঘোষণা করলো সংসদ সচিবালয়

বাংলঅ ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ২২:২৫আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২২:৩০

হুসেইন মুহম্মদ এরশাদ

শূন্য ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদের রংপুর-৩ আসন। ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।  সংসদের রুটিন দায়িত্বে থাকা সচিব অ ই ম গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে আজ রবিবার (১৪ জুলাই) থেকে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বার্ধক্যজনিত কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ১৪ জুলাই সকালে মারা যান। মঙ্গলবার রংপুরে তাকে দাফন করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ জুলাই মৃত্যুবরণ করায় তার সংসদীয় আসন রংপুর-৩ শূন্য ঘোষণা করা হয়েছে।  সংসদ সচিবালয় এই গেজেট  এখন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়ে দেবে।

পরে শুন্য ঘোষিত এ আসনে আগামী তিন মাসের মধ্যে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী কোনও সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাকতা রয়েছে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের