খালেদা জিয়ার মুক্তির দাবিতে সহসাই কঠোর কর্মসূচি: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৯, ১৪:৪৮আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৫:৪৪

মানববন্ধনে বক্তব্য রাখছেন জয়নাল আবেদিন ফারুক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে সহসাই কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বরিশালের মহাসমাবেশে লক্ষাধিক লোকের সমাগম দেশবাসী দেখেছেন। আগামীকাল (শনিবার) চট্টগ্রামে এবং ২৫ জুলাই খুলনায় সমাবেশ হবে। এখানেও লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। আশা করবো, সরকার তার আগেই খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করবে। সেটি না করলে সারাদেশে যে তীব্র আন্দোলন হবে, সেই আন্দোলনে অবশ্যই তাদের গদি নাড়িয়ে দেওয়া হবে।’

শুক্রবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে ‘নাটকীয়তা’র প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘সারাদেশের মানুষ আজ মানবেতর জীবনযাপন করছেন। ২০১৪ সালের অবৈধ নির্বাচনের পর থেকে বাংলাদেশে যে দলটি ক্ষমতাসীন, সেই দলটির অত্যাচার-নির্যাতন, গুম ও খুনে জর্জরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বাংলাদেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, সেই নেত্রী আজ মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে। তার মুক্তির দাবিতে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি ‘

বিএনপির এই নেতা বলেন, ‘কার কাছে আমরা দাবি করবো। একটি কাল্পনিক ও অসত্য মিথ্যা মামলায় খালেদা জিয়ার এতদিন জেলে থাকার কথা নয়। যদি সত্যিকার অর্থেই এই সরকার মানবিক হতো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হতো, তাহলে খালেদা জিয়া এতদিন জেলে থাকার কথা নয়। আমরা বারবার এই সরকারের কাছে দাবি করে আসছি।’

ফারুক বলেন, ‘সরকার আমাদের নেতাকর্মীদের অত্যাচার করছে। হত্যা ও নির্যাতন করছে। ২৫ লাখের বেশি মামলা নিয়ে আমাদের নেতাকর্মীরা জীবনযাপন করছেন। আজকে আমাদের নেত্রী অসুস্থ, তার চিকিৎসার জন্য আপনার (প্রধানমন্ত্রী) কাছে কেন বারবার দাবি জানাতে হবে। আপনি যদি একটি প্রাচীন রাজনৈতিক দলের সভাপতি হয়ে থাকেন, মুক্তিযুদ্ধে খালেদা জিয়ার স্বামীর কথা যদি স্মরণ করতেন, তাহলে আজকে তাকে মিথ্যা মামলায় কারাগারে থাকতে হতো না। তাই আমরা দাবি করছি, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি আলহাজ খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহশিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম রফিকুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী