‘সুন্দরগঞ্জ হবে উপজেলা আওয়ামী লীগের রোল মডেল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ২৩:০০আপডেট : ২১ জুলাই ২০১৯, ০০:০১

আফরুজা বারী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আফরুজা বারী বলেছেন, ‘আগামী দিনে সুন্দরগঞ্জ হবে উপজেলা আওয়ামী লীগের রোল মডেল। এজন্য সমস্যা দেখে ভয় না পেয়ে দলকে গতিশীল করতে নেতাকর্মীদের কাজ করতে হবে।’ শনিবার (২০ জুলাই) সুন্দরগঞ্জ সরকারি কলেজের হলরুমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভায় তিনি একথা বলেন।

আফরুজা বারী বলেন, ‘হতাশ হওয়ার কোনও কারণ নেই। কলহ নয়; দোষ-ত্রুটি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সব বিভেদ ভুলে সুসংগঠিত হয়ে দলের স্বার্থে আমাদের সবাইকে কাজ করতে হবে।’

সুন্দরগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি হবে মন্তব্য করে তিনি বলেন, ‘অবিলম্বে দলীয় কার্যালয় স্থাপনসহ আরও যেসব সমস্যা রয়েছে, তা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক টি আই এম মকবুল হোসেন প্রামাণিকের সভাপতিত্বে সাধারণ সভায় উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম রেজা, সাজেদুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম