প্রিয়া সাহাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ১৪ দলের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুলাই ২০১৯, ০৮:২৪আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৮:২৭

১৪ দলীয় জোট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রিয়া সাহা জঘন্য মিথ্যাচার করেছেন। এজন্য তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ১৪ দল।

শনিবার (২০ এপ্রিল) কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নেতারা একথা বলেন।

বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার পাশাপাশি কার প্ররোচনায়, কোন মহলের মদদে  এই নারী এ ধরনের মিথ্যাচার করেছেন, তা বের করা উচিত।’ এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

প্রিয়া সাহার মিথ্যাচারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক বিনষ্ট এবং নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অশুভ চেনা মহল তাকে দিয়ে কাজটি করিয়েছে। তার বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রদ্রোহের মামলা করে তাকে আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্ববাসী জানে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ এখানে শান্তি পূর্ণভাবে বসবাস এবং ধর্মীয় উৎসব পালন করতে পারছে, যেটি বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত।’ তাৎক্ষণিক বক্তব্য দিয়ে বিষয়টির প্রতিবাদ জানানোর কারণে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারকে ধন্যবাদ জানান নাসিম। বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান