রাজনীতির চিন্তাধারা থেকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে না: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২২:২৭

রাজনীতির চিন্তাধারা থেকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে না: আমির খসরু দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনও রাজনীতিক বা রাজনীতির চিন্তাধারা থেকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে না। বুধবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জিয়া পরিষদ আয়োজিত ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির’ দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, গণতন্ত্রের মাকে জেলে রেখে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, বাকস্বাধীনতা কেড়ে নিয়ে, আইনের শাসন কেড়ে নিয়ে এবং গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে তারা মনে করেছিল অব্যাহতভাবে দেশ পরিচালনা করবে, কিন্তু দেশ সঠিকপথে চলছে না।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদের (আওয়ামী লীগ) দায়িত্ব দেয় নাই। তারা জোর করে ক্ষমতা দখল করেছে, জনগণকে বাইরে রেখে। তারপরেও আজকে যখন দেশ চলছে না, তখন গুজবের বাহানায়, বিরোধী দলের ষড়যন্ত্র বাহানায় পার পাওয়ার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু যে মহামারিতে পরিণত হয়েছে এটা কি বিতর্কের কোনও বিষয়? নির্বাচন কমিশনের ফলাফল দেওয়ার পরে বাংলাদেশে যে কোনও নির্বাচন হয় নাই, এটা নিয়ে কি কোনও বিতর্ক আছে? বাংলাদেশে আজকে আইনের শাসন নেই, এটা নিয়ে কি কোনও বিতর্ক আছে? একটি দেশের প্রধান বিচারপতির চাকরি কেড়ে নেওয়া হয়েছে এবং জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে কি কোনও বিতর্ক আছে? বাংলাদেশে যে আজ বাকস্বাধীনতা নাই এটা বিশ্ববাসী জানেন।’

খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সংগ্রামে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ বিএনপির ২৬ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘরে থাকতে দেওয়া হচ্ছে না। মিথ্যা মামলায় যারা মানবেতর জীবনযাপন করছে, তাদের নিয়েই আমাদের চিন্তা। দেশনেত্রী মুক্তির সঙ্গে বাংলাদেশের মানুষের মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং কোনও দলের বিষয় না, বিএনপির বিষয় না, আজ এটা জাতির বিষয়। তাই, দেশনেত্রীর মুক্তির জন্য আমাদের সংগ্রাম করে যেতে হবে। সংগ্রামের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল কুদ্দুস, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের