আগুনের ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৯, ১৪:৩২আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৪:৩৩

আগুনে পোড়া বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল

মিরপুরে চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনায় সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ আগস্ট) আগুনে পোড়া বস্তি পরিদর্শন শেষে চলন্তিকা মোড়ে সাংবাদিকদের সঙ্গে  আলাপকালে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমি গত কালকের (শুক্রবারের) এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। তদন্ত করে জানানো দরকার কীভাবে আগুন লেগেছে।’

তিনি বলেন, ‘আমরা অতীতেও দেখেছি, এই মিরপুরেই কালশীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে মানুষ মারা গেছে। গত কালকের এই অগ্নিকাণ্ডে এখানে ৩০ হাজারের কম মানুষ নয় এবং তিন হাজার ঘর ধ্বংসে পরিণত হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য এটাই সত্যিকার অর্থে মর্মান্তিক। যারা দায়িত্বে আছেন, তারা এবিষয়ে তদন্ত করবেন। একইসঙ্গে আমি সরকারের কাছে এই ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানাচ্ছি।’

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম