চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে আ.লীগ: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৬:১০আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৬:৪২

ওবায়দুল কাদের (ফাইল ফটো)

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে শুক্রবারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ ঘটনায় যারা নিঃস্ব হয়েছেন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ এবং স্থানীয় সংসদ সদস্য তাদের পাশে থাকবে।’

সোমবার (১৯ আগস্ট) চলন্তিকা মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই ক্ষতিগ্রস্ত এলাকায় যতদিন পর্যন্ত আপনাদের সাহায্য দরকার আমরা করবো, আমাদের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা আপনাদের পাশে থাকবেন। আপনারা নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির সমালোচনা করে বলেন, ‘ক্ষতিগ্রস্তরা ভাষণ শুনতে চায় না, সহায়তা চায়। পুনর্বাসন চায়। আমরা সেই ব্যবস্থা করবো। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে বিষোদগার করে গেছেন। কী দিয়ে গেছেন, কী সাহায্য করে গেছেন? শুধু বক্তৃতা করে গেছেন।’

কাদের বলেন, ‘বিএনপি ভুল রাজনীতি করে দেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তারা তাদের নেত্রীকে মুক্ত করতে দেড় বছরে দেড় মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। তারা আদালতে ব্যর্থ, তারা রাজপথে ব্যর্থ। এখন বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে নালিশ করা ছাড়া তারা আর কোনও উপায় পাচ্ছে না। বিদেশিদের কাছে নালিশ করছে, কান্নাকাটি করছে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে এখন নাকি জাতিসংঘে যাবে বিএনপি। এসবই প্রমাণ করে রাজনীতিতে দলটি কতটা দেউলিয়া হয়ে গেছে।’

/এমএইচবি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের