সিটি করপোরেশনের ওষুধে মশা সন্তান উৎপাদন করছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৯, ১৯:৪৫আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:০৫

নয়াপল্টনের পার্টি অফিসে বিএনপির সংবাদ সম্মেলন এডিস মশা দমনে দুই সিটি করপোরেশনের ছিটানো ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন এডিস মশা মারতে যে ওষুধ এনেছে, এই ছিটানো ওষুধে এডিস মশা আরও উৎসাহিত হয়ে ব্যাপকভাবে সন্তান-সন্ততি উৎপাদন করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে তা রীতিমতো বাকওয়াস।’

বুধবার (২১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
এ সময় তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের মেয়র বলেছেন এডিস মশা মারার জন্য কার্যকর ওষুধ আনা হয়েছে। প্রকৃত অবস্থা হচ্ছে, এই ছিটানো ওষুধ ডেঙ্গুতে মরণের বার্তা নিয়ে হাজির হয়েছে দেশের মধ্যে। ডেঙ্গু আক্রমণের আগেই প্রস্তুতির অভাব এবং মহামারিতে সারাদেশ আক্রান্ত হওয়ার পরও সরকারের উচ্ছ্বাস ও তামাশার কোনও কমতি নেই।’

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উপহাস করে সরকার দলীয়রা নিজেরাই চিকিৎসার জন্য বিদেশে দৌড়াচ্ছেন বলেও অভিযোগ করেছেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের আজ ৫৬০তম কালিমালিপ্ত দিবস। সুচিকিৎসার অভাবে চারবারের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছে।’

তার অভিযোগ, সারাদেশে সর্বস্তরের মানুষের অব্যাহত দাবির পরও সম্পূর্ণ নিরপরাধ খালেদা জিয়াকে শুধু প্রতিহিংসা চরিতার্থে কারারুদ্ধ রাখা হয়েছে।

এই বিএনপি নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার আতঙ্কে মিডনাইট সরকার প্রহর পার করছে। চোর যেমন গৃহস্থের ভয়ে সন্ত্রস্ত থাকে, এই অবৈধ সরকারের অবস্থা হয়েছে ঠিক তেমন। প্রকাশ্যে সগর্বে ঘোষণা দিয়ে তার জামিনে বাধা দিচ্ছেন স্বয়ং সরকার প্রধান নিজেই।’

রিজভী বলেন, ‘শুধু চোখের অপারেশনে এতদিন সময় লাগে কিনা তা নিয়ে আমাদের বলার কিছু নেই। রোগ-ব্যাধি-জরা বলে কয়ে আসে না। ৭৫ বছর বয়স্ক দেশনেত্রীর অসুস্থতা নিয়ে অবজ্ঞা-উপহাস না করে দ্রুত তাকে মুক্তি দিন। তাকে ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছে দুখিনী বাংলাদেশ।’

ডেঙ্গু বিষয়ে রিজভী আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এক ব্রিফিংয়ে বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা আর বাড়বে না। কিন্তু পরিস্থিতিতে দেখা যাচ্ছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী ও লাশের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন ঢাকার বাইরেও ডেঙ্গু ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। সরকারের পক্ষ থেকে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে সেটি প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম।’

প্রাইভেট হাসপাতাল এবং হাসপাতালে ভর্তি না হতে পেরে যারা বাসায় চিকিৎসা নিচ্ছেন, তাদের সংখ্যা সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয় না বলেও দাবি করেছেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের