বিএনপি কখনও খুনের দায়ে পড়েনি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ২০:৫৬ আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:৪১



বিএনপি কখনও খুনের দায়ে পড়েনি: মির্জা ফখরুল বিএনপি কখনও খুনের দায়ে পড়েনি বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্টো তিনি দাবি করেন, ১৯৭২ সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগই খুন শুরু করেছে।

রবিবার (২৫ আগস্ট) বিকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের তথ্যমন্ত্রী দুদিন আগেই বলেছেন, বিএনপি একটি খুনির দল। তিনি ভুলে গেছেন, তারা ১৯৭২ সালে ক্ষমতায় আসার পর রক্ষীবাহিনী তৈরি করে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে।’ বিএনপির হাত কারও খুনের রক্তে রঞ্জিত হয়নি বলে দাবি করেন তিনি।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে তারা আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে, নিপীড়ন করেছে। গণতান্ত্রিক পথ সব রুদ্ধ করে দিয়েছে, তারা গণতান্ত্রিক স্পেস বলতে আর কিছু রাখেনি।’
সরকার সবদিকে ব্যর্থ দাবি করে মির্জা ফখরুল বলেন, তারা অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থাকে নষ্ট করেছে। ডেঙ্গু কী আকার ধারণ করেছে! হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে সরকারের অব্যবস্থাপনার কারণে বলে দাবি করেন তিনি।
সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানেও ব্যর্থ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে সারাদেশে লুটের রাজত্ব কায়েম হয়েছে। যেখানে যাবেন সেখানেই দেখবেন আওয়ামী লীগের লোকজন লুটপাট ছাড়া কিছু করছে না।’
তিনি অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে। ১১/১-এ যে ষড়যন্ত্র করা হয়েছিল বিরাজনীতিকরণের, সেই ধারা এখন চলছে। এই দেশে বিচারব্যবস্থা বলতে কিছু নেই, ন্যায়-নীতি বলতে কিছু নেই বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশের গণতান্ত্রিক পরিবেশ ভেঙে তছনছ করে দিয়েছে তারা। সব প্রতিষ্ঠানকে ভেঙে দিয়ে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার ব্যবস্থা তারা করেছে।’ এটা অঘোষিত বাকশাল বলেও দাবি করেন তিনি।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

/এসও/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সর্বশেষ খবর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা
কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা
যুদ্ধবন্দি ইস্যুতে ইউক্রেনকে দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারি
যুদ্ধবন্দি ইস্যুতে ইউক্রেনকে দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারি
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
সর্বাধিক পঠিত
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম