রংপুর-৩ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৫

আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। আগামী সোমবার (২ সেপ্টেম্বর), মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ও বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।

রবিবার (১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়, দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করার পর তা পূরণ করে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার মধ্যে একইস্থানে জমা দিতে হবে।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় শূন্য হয় রংপুর-৩ আসনটি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ওই আসনের উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। আসনটির সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

/এমএইচবি/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম