শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার আহ্বান জমিয়তের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৬

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জের প্রাচীন শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঐতিহ্য রক্ষার আহ্বান জানিয়েছে বিএনপি-জামায়াত জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মহাসচিব নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে ওই বৈঠকে শোলাকিয়া ঈদগাহ মাঠে মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ২৫০ বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের পরিধি সংকোচনের যেকোনও তৎপরতা অগ্রহণযোগ্য ও উদ্বেগজনক। শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য ম্লান হওয়ার মতো যেকোনও উদ্যোগে পুরো দেশবাসী কষ্ট পাবে। শোলাকিয়া ঈদগাহ ময়দানে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ না করে অন্যত্র করার দাবি জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বৈঠকে উপস্থিত ছিলেন দলটির সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, অর্থ-সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী