‘সংসদে বিরোধীদলীয় নেতা রওশন, কাউন্সিল পর্যন্ত চেয়ারম্যান জিএম কাদের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৪

সংবাদ সম্মেলনে মশিউর রহমান রাঙ্গা আগামী জাতীয় কাউন্সিল পর্যন্ত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে থাকবেন রওশন এরশাদ। রবিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
রাঙ্গা বলেন, ‘শনিবার (৭ সেপ্টেম্বর) রাতের বৈঠকে আমরা সমঝোতায় পৌঁছেছি যে, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা এবং দলের আগামী কাউন্সিল পর্যন্ত জিএম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আমি মহাসচিবের দায়িত্ব পালন করবো।’ তিনি বলেন, ‘সংসদে বিরোধীদলীয় নেতার বিষয়টি চূড়ান্ত করতে আজকের মধ্যেই স্পিকারকে চিঠি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। যদি দেওয়া সম্ভব না হয়, তবে আগামী সংসদ অধিবেশনে চিঠি দেওয়া হবে।’

রংপুর-৩ আসনে জাতীয় পার্টি থেকে কে প্রার্থী হবেন জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, ‘কে জাতীয় পার্টির প্রার্থী হবেন, তা দলের চেয়ারম্যান ও মহাসচিব বসে পরে ঠিক করবেন।’
গত তিনদিন কোথায় ছিলেন জনতে চাওয়া হলে রাঙ্গা বলেন, ‘পিতা-মাতা যখন ঝগড়া করেন, তখন সন্তানরা বড় বিপদে পড়ে যায়। দলের বড় ভাই হিসেবে তাই তিনদিন আড়ালে ছিলাম। তবে চলমান বিরোধ মেটাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছি। এই প্রচেষ্টার ফলেই গতকাল বৈঠকের আয়োজন করতে পেরেছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।

/এএইচআর/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার
দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা