জাতীয় সম্মেলনের লক্ষ্যে আ. লীগের ১২ উপকমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৪

আওয়ামী লীগ ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে ১২টি উপ-কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব কমিটি তৃণমূলে সম্মেলন সম্পন্নসহ সম্মেলনের আনুষঙ্গিক প্রস্তুতিতে কাজ করবে। দলের সভাপতির অনুমোদনের পর সেগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বুধবারের (১৮ সেপ্টেম্বর) বৈঠক শেষে এসব তথ্য জানান, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্পাদকমণ্ডলীর সভা পরবর্তী ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘২০ ডিসেম্বর বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পরবর্তী সম্মেলনের উদ্বোধন হবে। পর দিন ২১ ডিসেম্বর পর্যন্ত কাউন্সিল অধিবেশন চলবে।’

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে বিভাগ ও জেলা পর্যায়ে বর্ধিত সভার মধ্যদিয়ে সম্মেলনের প্রস্তুতি শুরু হবে। ২১ সেপ্টেম্বর থেকে পূজার ছুটি বাদে আগামী অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত বিভাগ ও জেলাগুলোতে দলের যুগ্ম সাধারণ ও সাংগঠনিক সম্পাদকরা যাবেন। বর্ধিত সভার মাধ্যমে সম্মেলন প্রস্তুতিতে অংশ নেবেন। নেতারা বিভিন্ন টিমে ভাগ হয়ে যাবেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শেষের সার্কুলার ইতোমধ্যে আমরা জেলায় পাঠিয়ে দিয়েছি। যারা বিভাগীয় পর্যায়ে সমন্বয় করছে, তারা প্রায়োরিটি বেসিসে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর ইউনিটে সম্মেলনের দিন ঠিক করবেন।’

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে। 

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম