প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন দুদুর

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০১৪, ১৭:৫৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, শেখ হাসিনার পড়ালেখা এত কম তা জানতাম না। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। দুদু বলেন, ‘শেখ হাসিনা বলছেন জিয়াউর রহমান আওয়ামী লীগের নাম ও নিশানা মুছে দিতে চেয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমানের আমলে তিনি নতুন করে রাজনীতিতে এসেছেন, অথচ কোনো কৃতজ্ঞতা নাই। আমরা জানি, শেখ হাসিনার পড়ালেখা কম। কিন্তু এতটা কম, সেটা জানতাম না। ’ ফেনীতে উপজেলা চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যার ঘটনায় দলীয় কোন্দলই দায়ী বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, মানুষকে পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগেরই। সন্ত্রাস, খুন ও দুর্নীতি শেখ পরিবারের মজ্জাগত।’ ‘সন্ত্রাস, গুম, হত্যা: বাংলাদেশ’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে ‘দেশমাতৃক পরিষদ’ নামের একটি সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

.
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী