শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা রাজনৈতিক দলগুলোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১১

শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। দলগুলোর শীর্ষ নেতারা শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘সুন্দর বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তগুলোর সাফল্য কামনা করছি।’

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বি চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা তার বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো যেন দীর্ঘ মেয়াদে বাংলাদেশের অনুকূলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হয়।’

শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সরকারের সব কর্মকাণ্ডে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করবে।’

ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স এর কো চেয়ারম্যান এম এ আউয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনাই একমাত্র নেতা। তার আদর্শ ও যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। নেতৃত্ব গুণের কারণে তিনি আজ বিশ্ব নেতাদের কাতারে চলে গেছেন।’

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনও বিকল্প নেই বলেও উল্লেখ করেন সাবেক এমপি।  

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের