প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

‘দলীয় নেতাকর্মীদের ভয় দেখিয়ে দেশ দুর্নীতিমুক্ত করা যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮

‘দলীয় নেতাকর্মীদের ভয় দেখিয়ে দেশ দুর্নীতিমুক্ত করা যাবে না’ সার্বিকভাবে যেখানে দুর্নীতি রয়েছে, সেখানে চলমান অভিযানের হাত প্রসারিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ছাত্রলীগের সভাপতি- সম্পাদককে বহিষ্কার, যুবলীগের কতিপয় নেতাদের গ্রেফতার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় দেখানো, এটা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার শেষ কথা নয়।’
সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘চলমান অভিযান ও রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ।
দুর্নীতি করে অনেকেই আঙুল ফুলে কলা গাছ হয়েছে বলে দাবি করে কাদের সিদ্দিকী বলেন, ‘শেয়ার বাজারে কোটি কোটি টাকা লুট করে প্রায় ৩০ থেকে ৪০ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে পথের কাঙাল বানানো হয়েছে। সেদিকে সরকারের কোনও দৃষ্টি নাই। স্পষ্ট করে বলতে চাই, শুধু একতরফাভাবে একটা কিছু করে, ছেলে ভোলানো পাঁয়তারা করলে চলবে না।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বহিষ্কারের দাবি করে সাবেক আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ভারতীয় উপ-কমিশনারকে খুশি করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি জয় বাংলা, জয়বঙ্গবন্ধুর সঙ্গে জয় হিন্দ উচ্চারণ করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই মুহূর্তে তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।’
কাদের সিদ্দিকী বলেন, ‘পুলিশ র্যা ব যেখানে অভিযান চালায় সেখানে হাজার কোটি কোটি টাকা পায় ফলে মানুষ এখন আর খালেদা জিয়ার দুই কোটি টাকাকে আমলে নেয় না।’

সরকারকে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনতিবিলম্বে দেশকে বাঁচানোর জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য, দেশের মালিক সেটা প্রমাণ করার জন্য অনতিবিলম্বে একটি জাতীয় সংলাপের আয়োজন করা হোক।’
সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এএইচআর /এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের