ঝিনাইদহ যুবলীগ কার্যালয়ে আগুন

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ জুন ২০১৪, ১৮:৫৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৯:০২

যুবলীগের ঝিনাইদহ জেলা আহ্বায়ক কমিটি নিয়ে সৃষ্ট দ্বন্দের জের ধরে জেলা যুবলীগ কার্যালয়ে আগুন দিয়েছে দলের পদ বঞ্চিত বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের এইচএসএস রোডে দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। যুবলীগের একটি সূত্র জানায়, নয় বছর পর পুরাতন কমিটি বাতিল করে বুধবার যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনকে আহ্বায়ক ও রাশিদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট ঝিনাইদহ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এই আহ্বায়ক কমিটি গঠনের খবর শহরে ছড়িয়ে পড়লে যুবলীগের পদ বঞ্চিত নেতাকর্মীরা শিল্পকলা একাডেমি থেকে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে তারা দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় পায়রা চত্বর এলাকায় দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঝিনাইদহ জেলা যুবলীগের পুরাতন কমিটির সভাপতি নাসের আলম সিদ্দিকী উজ্জ্বল অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতারা ৫০ লাখ টাকা নিয়ে নতুন এ আহ্বায়ক কমিটি করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। 

বিএল/টিএন
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী