'আন্দোলনে নামার শক্তি ও সাহস নেই বিএনপির'

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জুন ২০১৪, ১৯:৩১আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৯:৩২

বিএনপির আন্দোলন করার শক্তি ও সাহস কোনোটাই নেই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, সংলাপ হলেও তারা নির্দলীয় সরকারের দাবি থেকে সরবে না। খবর বাসস। রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুক্রবার এক আলোচনা সভায় মায়া বিএনপির উদ্দেশে বলেন, “আওয়ামী লীগ বটগাছ, কলাগাছ না যে ধাক্কা দিলেই পড়ে যাবে। ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে পারবেন না। আন্দোলনের কথা বলে কোনও লাভ নেই। আন্দোলন করতে যে শক্তি-সাহসের প্রয়োজন, আপনাদের কোনোটাই নাই।” ঈদের পর বিএনপির আন্দোলনের হুমকি সম্পর্কে ত্রাণমন্ত্রী বলেন, “খালেদা জিয়া বলছেন, ঈদের পর সরকার পতনের আন্দোলন করবেন। যা তাকে দিয়ে সম্ভব নয়। তিনি (খালেদা) আন্দোলনের হুমকি দেন, কিন্তু তার সঙ্গে তো এখন কেউ নেই। আছে শুধু তার নিজের ছায়া।” এদিকে, আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা নজরুল ইসলাম বলেছেন, সংলাপ হলেও বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে সরে আসবে না। “বিএনপি সংলাপে বসতে রাজি। সংলাপ যদি হয় তবে তা হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। আলোচনায় এর সমাধান না হলে জনগণ কঠোর আন্দোলনে যাবে। আর এ আন্দোলনের নেতৃত্ব দেবেন আমাদের নেতা খালেদা জিয়া।” 

এসটি/এফএ
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম