চেয়ারম্যান ওমর ফারুককে ছাড়াই যুবলীগের প্রেসিডিয়াম বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ১৫:৩২ আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৫:৩২





ওমর ফারুক চৌধুরী সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে ছাড়াই যুবলীগের জরুরি প্রেসিডিয়াম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। শুক্রবার (১১ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংঠনটির কার্যালয়ে এ বৈঠক হয়। যুবলীগের দফতর সম্পাদক পদ থেকে কাজী আনিসুর রহমান আনিসকে বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে এ বৈঠকে।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত গণমাধ্যমে কর্মীদের বলেন, ‘সভায় চেয়ারম্যান ছিলেন না। উনি বোধ হয় ব্যস্ত ছিলেন। তাই আসতে পারেননি।’ যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ আফিয়ার রহমান দিপুও বাংলা ট্রিবিউনকে এ বিষয়টি নিশ্চিত করেন।
তবে সভা শেষে সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।
সংগঠনটির অপর প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দিপু সাংবাদিকদের বলেন, ‘সভায় যুবলীগের দফতার সম্পাদক আনিসুর রহমান আনিসকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের সভা ডাকার অনুমতি চেয়ারম্যান দিয়েছেন। তার নির্দেশেই এই সভা হয়েছে। তবে তিনি কেন আসেননি সে বিষয়টি জানা নেই। হয়তো অসুস্থতার কারণেও না আসতে পারে।’
বৈঠকে আসন্ন সপ্তম কংগ্রেস নিয়ে আলোচনা হয়। কংগ্রেসে বর্তমান চেয়ারম্যান না থাকলে কে সভাপতিত্ব করবেন সে বিষয়ে মতামত নিতে দলের প্রেসিডিয়াম মেম্বারদের একটি প্রতিনিধি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবে বলে সিদ্ধান্ত হয়।
বৈঠকে প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদ সেরনিয়াবাত, শেখ শামসুল আবেদীন, আলতাব হোসেন বাচ্চু, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, বেলাল হোসাইন, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভুইয়া মাখন, ডা. মোখলেছুজ্জামান হিরু।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি
আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তদন্ত কতদূর
সর্বশেষ খবর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো
খ্যাতি ছিল বিশ্বজোড়া, কেন জৌলুস হারাচ্ছে দেড়শো বছরের ঐতিহ্যের
খ্যাতি ছিল বিশ্বজোড়া, কেন জৌলুস হারাচ্ছে দেড়শো বছরের ঐতিহ্যের
রাজধানীতে চাঁদাবাজবিরোধী অভিযান, ৪ দিনে ধরা পড়লো ৪১ জন
রাজধানীতে চাঁদাবাজবিরোধী অভিযান, ৪ দিনে ধরা পড়লো ৪১ জন
উড়োজাহাজে টেক-অফ ও ল্যান্ডিংয়ের সময় আলো কমিয়ে দেওয়া হয় কেন?
উড়োজাহাজে টেক-অফ ও ল্যান্ডিংয়ের সময় আলো কমিয়ে দেওয়া হয় কেন?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ