দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তদন্ত কতদূর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ অক্টোবর ২০২৬, ১৫:৪১ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৫:৪১

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

রবিবার (৪ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তামিম বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা সারা দেশ থেকে মামলার প্রত্যক্ষ তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করছেন। একটি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শেষ করা সময় সাপেক্ষ ব্যাপার। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং দলটির কার্যক্রম থাকা শাখা-উপশাখা থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন জমা দিতে হবে।

দেশের ইতিহাসে এর আগে কোনও সংগঠন এমন বিচারপ্রক্রিয়া আসেনি জানিয়ে তিনি বলেন, এটি একটি বিরল ঘটনা। এ কারণে তদন্তকারী কর্মকর্তা পর্যাপ্ত সময় নিচ্ছেন এবং প্রসিকিউশনের সাহায্য ও পরামর্শে কাজ এগিয়ে নিচ্ছেন।

কবে নাগাদ তদন্ত প্রতিবেদন পাওয়া যেতে পারে, এমন প্রশ্নে সুনির্দিষ্ট দিনক্ষণ জানাননি গাজী এম এইচ তামীম।

সারাদেশে অপরাধের কার্যক্রম সংঘটিত হওয়ায় নির্দিষ্ট সময় বলা কঠিন মন্তব্য করে এ প্রসিকিউটর বলেন, এটি সময়সাপেক্ষ ব্যাপার।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপরই দলটির কার্যক্রম নিষিদ্ধ করে তাদের বিচারের দাবি তোলেন বৈষম‍্যবিরোধী আন্দোলনের নেতারা।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
সর্বশেষ খবর
‘২০ জেলায় সমন্বিত মেডিক্যাল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার’
‘২০ জেলায় সমন্বিত মেডিক্যাল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার’
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২২২৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২২২৯ মামলা
প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন দুই তারকা
প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন দুই তারকা
রাজধানীতে চালের বস্তায়  মিললো ১৩২ বোতল ফেন্সিডিল
রাজধানীতে চালের বস্তায় মিললো ১৩২ বোতল ফেন্সিডিল
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি